
BDT 10
This event has ended
Monday, April 13, 2026, 4:00 PM - Tuesday, April 14, 2026, 5:00 AM
GMT+6
Jatra Biroti
House No. 63, Road No. 17/A, Block E, Banani, Dhaka, Bangladesh., Dhaka, Bangladesh
বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উপলক্ষে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে বরণ করতে “যাত্রা বিরতি” আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী এক বর্ণিল উৎসব, আগামী ১৩ ও ১৪ এপ্রিল।
এই উৎসবজুড়ে থাকবে গ্রামীণ ঐতিহ্য ও বাংলার সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলা। বাহারি পণ্যের মেলার পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে কুলফি, আইসক্রিম, পপসিকলস, বিভিন্ন ধরনের জুস এবং সুস্বাদু দেশি ভেজেটেরিয়ান খাবারের আয়োজন। বিনোদনের অংশ হিসেবে উপভোগ করা যাবে ঐতিহ্যবাহী সাপ খেলা, বায়োস্কোপ, পুতুল নাচ এবং প্রাণবন্ত বাংলা লোকগান ও নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা।
এই আয়োজনের অন্যতম লক্ষ্য হলো নতুন প্রজন্মকে বাংলা লোকসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলা, যাতে তারা নিজেদের শিকড় ও সংস্কৃতির প্রতি আরও আকৃষ্ট হয়। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি হবে এক অনন্য সুযোগ।
“যাত্রা বিরতি” প্রাঙ্গণ এ সময় হয়ে উঠবে এক আনন্দঘন, উৎসবমুখর মিলনস্থল—যেখানে থাকবে হাসি, আনন্দ আর বাঙালিয়ানা। সকলকে এই আনন্দ উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ।
আমাদের কোনো রিফান্ড পলিসি নেই। একবার টিকিট ক্রয় সম্পন্ন হলে তা বাতিল, পরিবর্তন বা অর্থ ফেরতযোগ্য নয়।
This event has ended. Tickets are no longer available.
Jatra Biroti celebrates the colourful sounds and flavours of Bangladesh.