BDT 250
Tuesday, October 13, 2026, 10:00 AM - Friday, October 30, 2026, 6:00 PM
GMT+6
JATRA BIROTI GALLERY
Jatra Biroti, Road No. 17/A, Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh
সাঁইয়ের বাণী, মনের সন্ধানে
লালন সাঁইয়ের গান ও সাধুসঙ্গ
আমরা প্রতিদিন কত কথা শুনি, কত পথ পেরিয়ে যাই। অথচ নিজের মনের কথাগুলো শোনার জন্যই হয়তো সময় করে ওঠা হয় না। এই ব্যস্ত জীবনে কখনো কখনো এমন একটি সন্ধ্যার প্রয়োজন হয়, যেখানে একটু থামা যায়, মন দিয়ে শোনা যায়, আর সাঁইয়ের বাণীর কাছে কিছুটা সময় নিবিষ্ট হয়ে থাকা যায়।
লালন সাঁইয়ের বাণীতে রয়েছে মানুষকে চেনার সাধনা, নিজের ভেতরের মানুষটিকে খুঁজে ফেরার কথা, আর জীবনের গভীরতর সত্যের সন্ধান। তাঁর গান শুধু সুরের মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রতিটি বাণী বহন করে এক গভীর জীবনদর্শন, যা যুগে যুগে মানুষকে ভাবিয়েছে, সাধককে সাধনায় এবং অনুসন্ধিৎসু মনকে অনুসন্ধানে আহ্বান জানিয়েছে।
সেই বাণীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই আমাদের এই সাধুসঙ্গ।
আগামী ৩০ অক্টোবর, যাত্রা বিরতিতে টুটুল ফকির পরিবেশন করবেন লালন সাঁইয়ের গান। তাঁর কণ্ঠে সাঁইয়ের বাণী শোনার মধ্য দিয়ে আমরা একসঙ্গে কাটাতে চাই একটি সন্ধ্যা—যেখানে গানের সুরে, বাণীর মর্মে এবং সাধুসঙ্গের আবহে জায়গা করে নেবে ভাবনা ও অনুভব।
ঢাকার চেনা ব্যস্ততার বাইরে এসে, সাঁইয়ের বাণীর কাছে কিছুটা সময় কাটানোর এই আয়োজনে আপনিও আমন্ত্রিত। হয়তো কোনো একটি গান, কোনো একটি বাণী আপনার মনে জাগিয়ে তুলবে বহুদিনের কোনো প্রশ্ন, কিংবা নিঃশব্দে ছুঁয়ে যাবে এমন কিছু, যার ভাষা আমাদের জানা নেই।
আসুন, এক সন্ধ্যায় সাঁইয়ের বাণীর কাছে বসি।
শুনি তাঁর কথা, অনুভব করি তাঁর দর্শন।
আর সেই বাণীর সান্নিধ্যে
একটু নিজের মনের সন্ধান করি।
📅 তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
📍 স্থান: যাত্রা বিরতি
🎶 আয়োজন: লালন সাঁইয়ের বাণী, গান ও সাধুসঙ্গ
🎤 বাণী পরিবেশনায়: টুটুল ফকির
In Search of the Heart
An Evening of Lalon Sai’s Songs, Wisdom & Spiritual Fellowship
Every day, we listen to countless words and journey along countless roads. Yet, somehow, we seldom find the time to listen to the quiet murmurings of our own hearts. In the midst of our hurried lives, perhaps we need an evening when we can pause, listen with our whole being, and spend a little time in the presence of Sai’s words.
The teachings of Lalon Sai speak of the pursuit of understanding the human being, of seeking the person who dwells within us, and of searching for the deeper truths of life. His songs transcend melody; each verse carries a profound philosophy of life—a wisdom that, through the ages, has stirred the human spirit, called seekers to their quest, and drawn those who yearn to understand into deeper contemplation.
It is out of our reverence and love for this wisdom that we come together for this gathering of spiritual fellowship.
On 30 October, at Jatra Biroti, Tutul Fakir will perform the songs of Lalon Sai. Through his voice, we will come together for an evening in the presence of Sai’s words—an evening where melodies, the depth of his verses, and the spirit of spiritual fellowship make room for reflection and feeling.
Away from the familiar rush of Dhaka, you are warmly invited to spend some time in the company of Sai’s wisdom. Perhaps a song, a single verse, will awaken a question that has long lived within you, or quietly touch something for which words have yet to be found.
Come, let us gather for an evening in the presence of Sai’s words.
Let us listen to his songs and contemplate his wisdom.
And in the quiet company of his words,
let us seek the truth within our own hearts.
📅 Date: 30 October 2026
📍 Venue: Jatra Biroti
🎶 An evening of: Lalon Sai’s songs, wisdom & spiritual fellowship
🎤 Songs performed by: Tutul Fakir
To cover the costs of organising and hosting the gathering, the participation fee has been set at BDT 250. As seating is limited, we kindly invite you to reserve your place in advance.
BDT 250
Jatra Biroti celebrates the colourful sounds and flavours of Bangladesh.